আরও দেখুন
GBP/USD-এর ওয়েভ কাউন্ট অনুযায়ী, মার্কেটে সাইডওয়েজ ট্রেন্ড সেগমেন্টের গঠন বজায় রয়েছে। ধারণা করা হচ্ছে যে, কারেক্টিভ A-B-C-D-E স্ট্রাকচার সম্পন্ন হয়েছে। যদি এটি সত্য হয়, তবে একটি নতুন আপওয়ার্ড ট্রেন্ড সেগমেন্ট শুরু হয়েছে বলে ধরে নেওয়া যায়। তবে, বিশেষ করে EUR/USD-এর ক্ষেত্রে যে পতন দেখা গেছে এবং পাউন্ডের সাম্প্রতিক দরপতনের ফলে ওয়েভ কাউন্টের বিকল্প পরিস্থিতিগুলোকেও বিবেচনায় নেওয়ার প্রয়োজনীয়তা সৃষ্টি হয়েছে। উল্লেখ্য যে, বর্তমান ওয়েভ কাউন্টের বিপরীতে দৃঢ় কোনো বিকল্প দৃশ্যপট আপাতত চোখে পড়ছে না। এছাড়া, বর্তমান ট্রেন্ড সেগমেন্ট একটি পূর্ণাঙ্গ নিম্নমুখী প্রবণতায় রূপ নেবে—যার ফলে ২০২৭ সাল পর্যন্ত দরপতন অব্যাহত থাকতে পারে—এমনটি মনে করার মতো দৃঢ় কোনো কারণও নেই। তা সত্ত্বেও, মার্কিন ডলারের চাহিদা ক্রমাগত বাড়ছে, যা বর্তমান ওয়েভ কাউন্টের যথার্থতাকে প্রশ্নবিদ্ধ করতে পারে।
লোয়ার টাইমফ্রেমে (উপরের চার্ট) থ্রি-ওয়েভ স্ট্রাকচার গঠিত হয়েছে, যা একটি কারেক্টিভ প্যাটার্ন নির্দেশ করে। এর ফলে, এই কারেন্সি পেয়ারের একটি নতুন ইম্পালসিভ ওয়েভ সিকোয়েন্সের দিকে অগ্রসর হয়েছে, যা নিম্নমুখী মুভমেন্টের তীব্রতা থেকে নিশ্চিত বলে মনে হচ্ছে। সুতরাং, এখন একটি পূর্ণাঙ্গ ফাইভ-ওয়েভ স্ট্রাকচার গঠনের আশা করা যেতে পারে, যার লক্ষ্যমাত্রা হিসেবে পূর্ববর্তী সর্বনিম্ন লেভেল 1.3136-এর নিচের দিকে নির্ধারণ করা যেতে পারে।
শুক্রবার GBP/USD পেয়ারের আরও 20 পয়েন্ট দরপতন ঘটেছে, যার ফলে সপ্তাহজুড়ে পাউন্ডের মোট দরপতনের পরিমাণ প্রায় 130 পয়েন্টে দাঁড়িয়েছে। সোমবার ইতিবাচক প্রবণতা না দেখা গেলে পাউন্ডের এই দরপতনের পরিমাণ আরও অনেক বেশি হতে পারত। নতুন সপ্তাহের শুরুতে ব্রিটিশ পাউন্ড চাপের মুখে রয়েছে এবং কারেকশনের প্রভাবে মূল্য বৃদ্ধির কোনো উল্লেখযোগ্য সম্ভাবনা দেখা যাচ্ছে না। উল্লেখ্য যে, ইউরোর ওয়েভ কাউন্ট অনুযায়ী একটি পাঁচ-ওয়েভ স্ট্রাকচার তৈরি হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে, যার দুটি ওয়েভের গঠন এখনো শুরুই হয়নি। ফলে, ইউরোর দরপতন অব্যাহত থাকতে পারে। ব্রিটিশ পাউন্ডের ক্ষেত্রেও একটি পূর্ণাঙ্গ ফাইভ-ওয়েভ স্ট্রাকচার গঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে, যার মানে এই সপ্তাহেও পাউন্ডের দরপতন অব্যাহত থাকতে পারে। আজ GBP/USD-এর মূল্যের মুভমেন্ট অনেকাংশেই কেভিন ওয়ার্শের বক্তব্যের ওপর নির্ভর করবে।
তবে, এই সপ্তাহে পাউন্ডের নিজস্ব কিছু মৌলিক চালিকাশক্তিও থাকবে। মূল বিষয়টি হলো, ট্রেডাররা এই বিষয়গুলোর দিকে নজর দেয় কি না এবং সেগুলোকে যথাযথ গুরুত্ব দেয় কি না। বুধবার যুক্তরাজ্যে গুরুত্বপূর্ণ মুদ্রাস্ফীতি প্রতিবেদন প্রকাশিত হবে। সরকারি পূর্বাভাস অনুযায়ী, অক্টোবরে দেশটির ভোক্তা মূল্য সূচক বেড়ে 3.6%-এ পৌঁছাতে পারে। এতে ব্যাংক অব ইংল্যান্ডের মুদ্রানীতি আরও কঠোর হওয়ার বিষয়ে ট্রেডারদের প্রত্যাশা আরও জোরালো হবে। এই প্রতিবেদনের ফলাফল পাউন্ডের পক্ষে কাজ করতে পারে; মুদ্রাস্ফীতি যত বাড়বে, ব্রিটিশ পাউন্ডের দর বৃদ্ধির সম্ভাবনাও তত বাড়বে। আর যদি মুদ্রাস্ফীতির হার ট্রেডারদের প্রত্যাশার চেয়ে কম হয়, তবে ব্রিটিশ পাউন্ডের চাহিদা কমতে থাকবে।
যাইহোক, ইউরো এবং পাউন্ড—উভয় পেয়ারের ক্ষেত্রেই ডাউনওয়ার্ড ট্রেন্ড সেগমেন্ট শেষ হয়ে আসবে বলে আশা করা হচ্ছে, কারণ আরও দরপতনের পক্ষে যথেষ্ট ভিত্তি নেই। তবে, আপওয়ার্ড ট্রেন্ড সেগমেন্টের দিকে মনোযোগ দেয়ার আগে ট্রেডাররা হয়তো তাদের সেল পজিশনে এন্ট্রির পরিকল্পনা পুরোপুরি কার্যকর করে নিতে হবে। আজ যদি কেভিন ওয়ার্শ মুদ্রানীতির ব্যাপারে হকিশ বা কঠোর অবস্থান গ্রহণ করতে ব্যর্থ হয়ে ট্রেডারদেরকে হতাশ করেন, তবে শর্ট অর্ডারের এন্ট্রি থেমে যেতে পারে।
GBP/USD-এর ওয়েভ স্ট্রাকচার বেশ স্পষ্ট হয়ে উঠেছে। হায়ার টাইমফ্রেমে এখন একটি কারেক্টিভ A-B-C-D-E স্ট্রাকচার দেখা যাচ্ছে, যা যৌক্তিকভাবে ইতোমধ্যে সম্পন্ন হয়ে যাওয়ার কথা। তবে, লোয়ার টাইমফ্রেম নির্দেশ করছে যে ডাউনওয়ার্ড ওয়েভ সিকোয়েন্স এখনও অসম্পন্ন রয়ে গেছে। ফলে, পাউন্ডের দরপতন অব্যাহত থাকতে পারে, যেখানে 1.3138 বেং 1.3039-এর নিকটতম লক্ষ্যমাত্রাগুলো যথাক্রমে 100.0% এবং 127.2% ফিবোনাচি লেভেলের সাথে সঙ্গতিপূর্ণ। পাউন্ডের মূল্য যত বেশি কমবে, দীর্ঘমেয়াদী ক্রয়ের সুযোগের দিকে ততই মনোযোগ বাড়বে।
হায়ার সময়সীমার ওয়েভ গণনাটি স্পষ্ট বলে মনে হচ্ছে। সংশোধনমূলক A-B-C-D-E ট্রেন্ড সেগমেন্টটি হয় সম্পন্ন হয়েছে, অথবা অদূর ভবিষ্যতে সম্পন্ন হবে। অবশ্যই, যেকোনো ট্রেন্ড সেগমেন্ট আরও জটিল ও বর্ধিত কাঠামোর রূপ নিতে পারে, তবে এখানে সবচেয়ে সম্ভাব্য পরিস্থিতিই বিবেচনা করা হচ্ছে। বর্তমানে, পাউন্ডের আরও উল্লেখযোগ্যভাবে দরপতনের জন্য দৃঢ় কোনো কারণ নেই।
এই বিশ্লেষণের মূল নীতিমালা: