empty
16.11.2026 11:34 AM
শ্রমবাজার স্থবির হয়ে পড়ায় যুক্তরাষ্ট্রের তুলনায় অর্ধেক গতিতে প্রবৃদ্ধি ঘটছে ইউরোজোনে

শুক্রবার ইউরোস্ট্যাট তৃতীয় প্রান্তিকের প্রবৃদ্ধির ফলাফল প্রকাশ করেছে, আর সামগ্রিক চিত্র খুব একটা আশাব্যঞ্জক নয়। ইউরোজোনের অর্থনীতি প্রত্যাশা অনুযায়ী 0.4% প্রবৃদ্ধি অর্জন করেছে, তবে এটি দ্বিতীয় প্রান্তিকের 0.6% প্রবৃদ্ধির তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। ইউরোপীয় ইউনিয়নেও অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি কমেছে—যা 0.7% থেকে নেমে এসেছে 0.5%। এছাড়া, কর্মসংস্থানের সংখ্যাও আগের তুলনায় বাড়েনি; বরং তা অপরিবর্তিত রয়েছে, অথচ এর আগের প্রান্তিকে কর্মসংস্থান 0.1% বৃদ্ধি পেয়েছিল।

This image is no longer relevant

এটি হয়তো ছোট বিষয় বলে মনে হতে পারে, কিন্তু কারেন্সি মার্কেটে এর তাৎপর্য রয়েছে। মানুষ নতুন চাকরি খোঁজা বন্ধ করে দিয়েছে এবং সেপ্টেম্বর মাসে বেকারত্বের হার 6.5%-এ দাঁড়িয়েছে, যা পূর্বাভাসের চেয়ে বেশি। শ্রমবাজার যখন স্থবির হয়ে পড়ে, তখন সাধারণত ভোগ্য ব্যয়ও কমে যায়; আর এর মানে, অর্থনীতি ভিত্তি হারাতে শুরু করে।

বার্ষিক ফলাফল বেশ আশাব্যঞ্জক মনে হচ্ছে। বার্ষিক ভিত্তিতে অর্থনৈতিক প্রবৃদ্ধির হার 1.2% থেকে বেড়ে 1.3% হয়েছে, যা আপাতদৃষ্টিতে ইতিবাচক ফলাফল বলে মনে হতে পারে। তবে আমার কাছে এটি প্রকৃতঅর্থেই প্রবৃদ্ধির গতিশীলতা বৃদ্ধির চেয়ে বরং গাণিতিক হিসাবের হেরফের বলেই মনে হচ্ছে, কারণ আগের প্রান্তিকের তুলনায় প্রবৃদ্ধির গতি আসলে কমেছে।

যুক্তরাষ্ট্রের তুলনায় ইউরোজোনের পরিস্থিতি বেশ হতাশাজনক। একই প্রান্তিকে মার্কিন অর্থনীতি 0.8% হারে প্রবৃদ্ধি প্রদর্শন করেছে, যা ইউরোজোনের প্রবৃদ্ধির হারের ঠিক দ্বিগুণ। যখন একটি অর্থনীতি দ্রুত এগিয়ে চলে আর অন্যটি ধীরগতিতে এগোয়, তখন পুঁজি দ্রুত প্রবৃদ্ধি অর্জনকারী অর্থনীতির দিকে ধাবিত হয়; আর এই পার্থক্যের ফলে মার্কিন ডলার সুবিধাজনক অবস্থানে রয়েছে। শুক্রবার বিকেলে EUR/USD পেয়ারের এক্সচেঞ্জ রেট 1.1056-এর কাছাকাছি ছিল, অথচ ১০ নভেম্বর 1.1229-এর কাছাকাছি ছিল।

এই পরিস্থিতির সবচেয়ে কঠিন দিকটি হলো, দুর্বল প্রবৃদ্ধির পাশাপাশি উচ্চ মূল্যস্ফীতির চাপও বিদ্যমান। ইউরোজোনে অক্টোবরে মুদ্রাস্ফীতির হার 3.8% থেকে বেড়ে 4.0%-এ পৌঁছেছে, আর জ্বালানি তেলের দর আগের বছরের তুলনায় প্রায় 21% বেড়েছে। 2.50% সুদের হারের প্রেক্ষাপটে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক এক উভয়সংকটে পড়েছে; কারণ তাদের একই সঙ্গে অর্থনীতিকে সহায়তা করতে হচ্ছে এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে হচ্ছে। অক্টোবর মাসের শেষে ক্রিস্টিন লাগার্ড জানিয়েছিলেন যে, ইসিবির নীতিনির্ধারণী পর্ষদ সুদের হার বাড়ানোর বিষয়ে আলোচনা করলেও আপাতত অপেক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে। তবে ডিসেম্বর মাসের জন্য তাদের সিদ্ধান্ত এখন বেশ স্পষ্ট। অর্থনৈতিক প্রতিবেদনের দুর্বল ফলাফল কি এই পদক্ষেপের পথে বাধা হয়ে দাঁড়াবে? আমার মতে, না।

তবে, পরিস্থিতি শান্ত রাখার পক্ষেও একটি যুক্তি রয়েছে। যদি কম সংখ্যক মানুষকে নিয়োগ দেওয়া হয়, তবে মজুরি বৃদ্ধির হারও মন্থর হয়ে পড়ে। উল্লেখ্য যে, কর্মীপ্রতি পারিশ্রমিক বৃদ্ধির হার ইতোমধ্যে 3.6% থেকে কমে 3.3%-এ নেমে এসেছে। ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক ১২ নভেম্বর প্রকাশিত অর্থনৈতিক বুলেটিনে উল্লেখ করেছে যে, অর্থনৈতিক প্রবৃদ্ধি নিম্নমুখী হওয়ার আশঙ্কা রয়েছে, অন্যদিকে মুদ্রাস্ফীতি ঊর্ধ্বমুখী হওয়ার ঝুঁকি রয়েছে। এর মানে, ডিসেম্বরের পর সুদের হার বাড়িয়ে যাওয়াটা আরও কঠিন হয়ে পড়বে।

ট্রেডাররা বিষয়টি আগেই বুঝে গেছে। ১৭ই ডিসেম্বর সুদের হার বেড়ে 2.75%-এ পৌঁছাবে বলে আশা করা হচ্ছে; অন্যদিকে, 3.75–4.00% সুদের হার বজায় রাখা মার্কিন ফেড ৯ই ডিসেম্বর 25 বেসিস পয়েন্ট বৃদ্ধি করবে সেই বিষয়টি আগেই হিসাবের মধ্যে এসেছে, যার ফলে সুদের হারের ব্যবধানটি বেশ বড়ই রয়ে গেছে। ইউরোর জন্য এটি মোটেও অনুকূল পরিস্থিতি নয়, কারণ এক্ষেত্রে প্রবৃদ্ধির হার দুর্বল এবং সুদের হারও তুলনামূলকভাবে কম।

আমার ধারণা, আসন্ন প্রতিবেদনগুলোর ফলাফল যাই হোক না কেন, ইসিবি ডিসেম্বরে সুদের হার বৃদ্ধির সিদ্ধান্তটি বাতিল করবে না, তবে সম্ভবত এটিই হবে এই চক্রে সর্বশেষ বৃদ্ধি। এর অর্থ হলো, ইউরোর নিজস্ব কোনো অনুঘটক নেই যা এটির মূল্যকে বিপরীতমুখী করে দিতে পারে। ৯ই ডিসেম্বর ফেডারেল রিজার্ভের বৈঠকের আগ পর্যন্ত EUR/USD পেয়ারের ওপর চাপ অব্যাহত থাকবে বলে ধারণা করছি এবং যেকোনো ধরনের ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টা সম্ভবত স্বল্পস্থায়ীই হবে।

EUR/USD-এর বর্তমান টেকনিক্যাল প্রেক্ষাপট অনুযায়ী, বায়ারদের এখন এই পেয়ারের মূল্যের 1.1040 লেভেল অতিক্রম করানোর দিকে মনোযোগ দিতে হবে। তবেই এই পেয়ারের মূল্যের 1.1070-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারবে। সেখান থেকে এই কারেন্সি পেয়ারের মূল্য 1.1100-এর দিকে বৃদ্ধি পেতে পারে, যদিও বড় বিনিয়োগকারীদের সহায়তা ছাড়া এটি করা বেশ কঠিন হবে। যদি এই ট্রেডিং ইনস্ট্রুমেন্টটির দরপতন ঘটে, তবে 1.1005-এর কাছাকাছি থাকা অবস্থায় উল্লেখযোগ্য বায়িং অ্যাক্টিভিটি দেখা যেতে পারে বলে আমার ধারণা। যদি সেখানে কোনো বায়ার সক্রিয় না থাকে, তবে 1.0975-এর লেভেলে আবারও দরপতনের জন্য অপেক্ষা করা যেতে পারে, অথবা 1.0945 লেভেল থেকে লং পজিশনে এন্ট্রির বিষয়টি বিবেচনা করা যেতে পারে।

GBP/USD-এর বর্তমান টেকনিক্যাল প্রেক্ষাপট অনুযায়ী, বায়ারদের পাউন্ডের মূল্যকে 1.3220-এর নিকটতম রেজিস্ট্যান্স অতিক্রম করতে হবে। তাহলে এই পেয়ারের মূল্যের 1.3220-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারবে; আরও মূল্য বৃদ্ধি পাওয়াটা বেশ কঠিন হতে পারে। সর্বোচ্চ লক্ষ্যমাত্রা হিসেবে 1.3245 লেভেল বিবেচনা করা যেতে পারে। যদি যদি এই কারেন্সি পেয়ারের দরপতন ঘটে, তবে মূল্য 1.3190 লেভেলে থাকা অবস্থায় সেলাররা মার্কেটের নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের চেষ্টা করবে। তারা সফল হলে এবং এই পেয়ারের মূল্য এই রেঞ্জের নিচে নেমে গেলে, তা বুলিশ পজিশনের উল্লেখযোগ্য লিকুইডেশন ঘটাতে পারে। এর ফলে GBP/USD পেয়ারের মূল্য 1.3160 লেভেলের দিকে নেমে যেতে পারে এবং পরবর্তীতে 1.3135 পর্যন্ত আরও দরপতনের সম্ভাবনা তৈরি হতে পারে।

Recommended Stories

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.