আরও দেখুন
যখন MACD সূচকটি জিরো লাইনের বেশ উপরে উঠে গিয়েছিল তখন এই পেয়ারের মূল্য 159.39-এর লেভেল টেস্ট করেছিল, যা এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করেছিল। 159.39-এর লেভেলের দ্বিতীয় টেস্টের ক্ষেত্রে এই পেয়ারের সেল সিগন্যালের পরিকল্পনা 2 বাস্তবায়নের সুযোগ পাওয়া যায় এবং ফলস্বরূপ 15 পিপস দরপতন ঘটে।
ফেডারেল রিজার্ভের ২৮ অক্টোবরের বৈঠকের কার্যবিবরণী থেকে প্রাপ্ত ইঙ্গিতে ভোটের ফলাফলের তুলনায় কিছুটা কঠোর অবস্থান পরিলক্ষিত হয়েছে। ফেডের নীতিনির্ধারণী পর্ষদের বারো সদস্যের মধ্যে দশজন সুদের হার অপরিবর্তিত রাখার পক্ষে ভোট দেন, আর দুজন সুদের হার ২৫ বেসিস পয়েন্ট বৃদ্ধির পক্ষে মত দেন। তবে প্রায় সব সদস্যই মনে করেন, মূল্যস্ফীতিকে ২ শতাংশের লক্ষ্যে ফিরিয়ে আনতে সুদের হার আরও একবার বাড়ানোর প্রয়োজন হতে পারে। দুজন সদস্য এমনও ইঙ্গিত দিয়েছেন যে, যদি মূল্যস্ফীতির পরিস্থিতি আশানুরূপ না হয়, তবে ডিসেম্বর মাসেই সুদের হার ২৫ বেসিস পয়েন্টের চেয়েও বেশি বাড়ানো হতে পারে। ফেডারেল রিজার্ভের নিজস্ব বিশ্লেষকদের প্রাক্কলন অনুযায়ী, মূল্যস্ফীতি ২০২৮ সালের দিকে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রায় ফিরে আসতে পারে। যুক্তরাষ্ট্রে প্রকাশিত অর্থনৈতিক সূচকগুলোর ফলাফল মিশ্র প্রকৃতির ছিল। হাউজিং স্টার্টস বা নতুন আবাসন প্রকল্পের সংখ্যা ছিল 1.309 মিলিয়ন ছিল, যা 1.250 মিলিয়নের পূর্বাভাসকে ছাড়িয়ে গেছে। তবে ডেভেলপারদের পরিকল্পনার প্রতিফলন হিসেবে বিবেচিত বিল্ডিং পারমিট বা নির্মাণ অনুমোদনের সংখ্যা ছিল 1.295 মিলিয়ন, যা 1.380 মিলিয়নের পূর্বাভাসের চেয়ে কম। এছাড়া, পেন্ডিং হোম সেলস বা বিক্রির অপেক্ষায় থাকা বাড়ির সংখ্যা 4.7% কমেছে, যেখানে 2.0% হ্রাসের পূর্বাভাস দেয়া হয়েছিল। উচ্চ সুদের হারের কারণে মার্কিন আবাসন খাত দুর্বল হওয়া সত্ত্বেও মার্কিন ডলারের দরপতন ঘটেনি; কারণ ট্রেডাররা মূলত সুদের হারের ভবিষ্যৎ গতিপথের দিকেই বেশি নজর দিচ্ছে।
আজ জাপানে প্রকাশিত প্রতিবেদনেও ইয়েনের ক্ষেত্রে মিশ্র সংকেত পাওয়া গিয়েছে। সেপ্টেম্বর মাসে মেশিনারি অর্ডার—যা আগামী মাসগুলোতে ব্যবসায়িক বিনিয়োগের একটি নির্দেশক হিসেবে কাজ করে—বার্ষিক ভিত্তিতে 13.4% বৃদ্ধি পেয়েছে (পূর্ববর্তী 18.6% বৃদ্ধির পর), যা 13.7% পূর্বাভাসের তুলনায় কিছুটা কম। অন্যদিকে, মাসিক ভিত্তিতে এই অর্ডার 0.3% হ্রাস পেয়েছে, যেখানে 1.3% বৃদ্ধির প্রত্যাশা করা হয়েছিল (পূর্ববর্তী মাসে 5.2 বৃদ্ধির পর)। বার্ষিক প্রবৃদ্ধির হার এখনো দুই অঙ্কের ঘরে থাকলেও, আগস্ট মাসে উল্লেখযোগ্য বৃদ্ধির পর কোম্পানিগুলো মেশিনারি কেনার গতি কমিয়ে দিয়েছে; এটি ব্যাংক অফ জাপানের পক্ষ থেকে নিকট ভবিষ্যতে সুদের হার বৃদ্ধির সম্ভাবনাকে কিছুটা দুর্বল করে তুলেছে। জাপানি বিনিয়োগকারীদের বিদেশি বন্ড কেনার পরিমাণ এখনো ঋণাত্মক পর্যায়ে রয়েছে— -£440.7 বিলিয়ন ইয়েন (যা আগের ৫-£534-এর তুলনায় কম)। অর্থাৎ, মূলধন এখনো নিজ দেশে ফিরে আসছে, যা ইয়েনকে কিছুটা সহায়তা জোগাচ্ছে।
ব্যাংক অফ জাপান সুদের হার 1.25%-এ অপরিবর্তিত রেখেছে এবং ১৭-১৮ ডিসেম্বরের বৈঠকে তা বাড়ানোর বিষয়টি বিবেচনা করছে। কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে ফেডারেল রিজার্ভ যে ঝুঁকিগুলো দেখছে, তার প্রেক্ষিতে স্টক মার্কেটে ক্রমাগত দরপতন হতে থাকলে নিরাপদ বিনিয়োগ হিসেবে জাপানি ইয়েনের চাহিদা বেড়ে যেতে পারে। আমার মতে, ব্যাংক অফ জাপানের তুলনায় ফেডারেল রিজার্ভের অবস্থান যদি আরও বেশি দৃঢ় অবস্থানে হয়, তবে USD/JPY পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা বজায় থাকবে এবং যেকোনো দরপতন মূলত একটি কারেকশন হিসেবে বিবেচিত হবে।
দৈনিক কৌশল হিসেবে, আমি মূলত পরিকল্পনা #1 এবং #2 বাস্তবায়নের উপর নির্ভর করব।
পরিকল্পনা 1: আজ এই পেয়ারের মূল্য 159.89-এর (চার্টে গাঢ় সবুজ লাইন) লেভেলে বৃদ্ধির লক্ষ্যে 159.58-এর (চার্টে সবুজ লাইন) এন্ট্রি পয়েন্টে পৌঁছালে আমি USD/JPY পেয়ারের লং পজিশন ওপেন করার পরিকল্পনা করছি। এই পেয়ারের মূল্য প্রায় 159.89-এর লেভেলে পৌঁছালে, আমি লং পজিশন ক্লোজ করব এবং বিপরীত দিকে শর্ট পজিশন ওপেন করব (এই লেভেল থেকে বিপরীত দিকে 30-35 পিপস মুভমেন্টের প্রত্যাশা করছি)। USD/JPY পেয়ারের কারেকশন এবং উল্লেখযোগ্য পুলব্যাকের সময় এই পেয়ারের লং পজিশন ওপেন করা উচিত হবে। গুরুত্বপূর্ণ! এই পেয়ারের লং পজিশন ওপেন করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি জিরো লাইনের উপরে রয়েছে এবং সেখান থেকে সবেমাত্র উপরে উঠতে শুরু করেছে।
পরিকল্পনা 2: আজ MACD সূচকটি ওভারসোল্ড জোনে থাকা অবস্থায় মূল্য পরপর দুইবার 159.44-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি USD/JPY পেয়ারের লং পজিশন ওপেন করার পরিকল্পনা করছি। এটি এই পেয়ারের মূল্যের নিম্নমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে ঊর্ধ্বমুখী দিকে নিয়ে যাবে। আমরা 159.58 এবং 159.89-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দর বৃদ্ধির প্রত্যাশা করতে পারি।
পরিকল্পনা 1: আজ এই পেয়ারের মূল্য শুধুমাত্র 159.44-এর (চার্টে হালকা লাল লাইন) লেভেল ব্রেক করে নিম্নমুখী হওয়ার পর USD/JPY পেয়ারের শর্ট পজিশন ওপেন করার পরিকল্পনা করছি, যা এই পেয়ারের দ্রুত দরপতনের দিকে নিয়ে যাবে। সেলারদের জন্য মূল লক্ষ্যমাত্রা হবে 159.21-এর লেভেল (গাঢ় লাল লাইন), যেখানে আমি শর্ট পজিশন ক্লোজ করতে যাচ্ছি এবং অবিলম্বে বিপরীত দিকে লং পজিশন ওপেন করতে যাচ্ছি, সেই লেভেল থেকে বিপরীত দিকে 20-25 পিপস রিবাউন্ডের আশা করছি। আজ যেকোনো সময় এই পেয়ারের সেলাররা সক্রিয় হতে পারে, তাঁদের শুধুমাত্র কেন্দ্রীয় ব্যাংক থেকে যেকোনো ইঙ্গিত দরকার। গুরুত্বপূর্ণ! এই পেয়ারের শর্ট পজিশন ওপেন করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি জিরো লাইনের নিচে রয়েছে এবং সবেমাত্র জিরো লাইনের নিচে নামতে শুরু করেছে।
পরিকল্পনা 2: আজ MACD সূচকটি ওভারবট জোনে থাকাকালীন সময় মূল্য পরপর দুইবার 159.58-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি USD/JPY পেয়ারের শর্ট পজিশন ওপেন করার পরিকল্পনা করছি। এটি এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে নিম্নমুখী করবে। আমরা 159.44 এবং 159.21-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দরপতনের আশা করতে পারি।